বিএডিসির বীজ গুদাম নির্মাণকাজ চলমান
কৃষি অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় গোপালগঞ্জে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক বীজ গুদাম ও প্রশিক্ষণ ভবন নির্মাণ করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলার কৃষি উৎপাদন, সংরক্ষণ ও বীজ বিতরণ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ উন্নতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিএডিসি সূত্র জানায়, গোপালগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুরাতন পরিত্যক্ত ভবন ভেঙে একই স্থানে গুদাম ও প্রশিক্ষণ ভবনটি নির্মাণ করা হচ্ছে। প্রায় ৩ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ১৩৯ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই গুদামের ধারণক্ষমতা হবে প্রায় ৫০০ মেট্রিক টন, যা বীজ সংরক্ষণ ও বিপণনে কার্যকর ভূমিকা রাখবে।
বিএডিসি ফরিদপুর অঞ্চলের উপপরিচালক (বীজ বিপণন) সৈয়দ কামরুল হক বলেন, দীর্ঘদিন ধরে গোপালগঞ্জে একটি আধুনিক বীজ গুদামের প্রয়োজন ছিল। নানা প্রচেষ্টার মাধ্যমে প্রকল্পটির বরাদ্দ আনা সম্ভব হয়েছে। গুদামটি চালু হলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন।
প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম জানান, নির্ধারিত নকশা ও মানদণ্ড অনুসরণ করেই নির্মাণকাজ এগিয়ে চলছে। ব্যবহৃত নির্মাণসামগ্রী নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যাচাই করা হচ্ছে।
স্থানীয় কৃষকদের মতে, আগে বীজ সংরক্ষণ ও সংগ্রহে নানা ভোগান্তি পোহাতে হতো। নতুন গুদাম নির্মাণ হলে সময়মতো মানসম্মত বীজ সংরক্ষণ ও সরবরাহ সহজ হবে, ফলে কৃষকদের ক্ষতি কমবে।
বিএডিসি জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করে গুদামটি চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকারের কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা জোরদার কর্মসূচির অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলে জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied