ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

‎পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অধ্যক্ষ আলমগীর হোসেন।


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৮-১২-২০২৫ দুপুর ১২:৪১

পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

‎শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে পিরোজপুর-১ আসনের জন্য অধ্যক্ষ আলমগীর হোসেনের নাম ঘোষণা করেন।

‎‎এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তীতে তিনি শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করলে জোটগত সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি থেকে অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন দেওয়া হয়।

‎‎পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, মোস্তফা জামাল হায়দার নির্বাচনে অংশ নিতে অক্ষমতার কথা জানালে দলীয়ভাবে আলোচনা শেষে অধ্যক্ষ আলমগীর হোসেনকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

‎‎তিনি আরও বলেন, দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকে মনোনয়ন দেওয়ায় জেলা বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত আনন্দিত।

‎মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দলের এই আস্থায় আমি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, দলের সকল স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে বিজয় অর্জন করে বিএনপিকে এই আসন উপহার দেব।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের