ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

বড়লেখায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই সহোদরকে হত্যা


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১২-২০২৫ দুপুর ৩:৩৫

মৌলভীবাজারের বড়লেখায় পূর্ব বিরোধের জেরে নিজ বাড়িতে ঢুকে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর ভাইকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপরপক্ষের মোঃ জমির উদ্দিন। 

শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল (মাঠগুদাম) গ্রামে ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৬) ও তার সহোদর আবদুল কাইয়ুম (৪৮)।

এ ঘটনায় প্রতিপক্ষের একই গ্রামের মৃত আবদুস সবুরের ছেলে মোঃ জমির উদ্দিন আহত হন।

নিহত জামাল উদ্দিন আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের ব্যক্তিগত সহকারী এবং জেলা ছাত্রলীগের উপসম্পাদক মেহেদী হাসান
কবীরের বাবা। নিহত আবদুল কাইয়ুম তার আপন চাচা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জামাল উদ্দিন ও কৃষক আব্দুল কাইয়ুমের সঙ্গে জমির উদ্দিন গংদের পূর্ব বিরোধ রয়েছে। এর জেরে শনিবার সন্ধ্যার দিকে তাদের মধ্যে ঝগড়া লাগে। ঘটনাটি শুনে এগিয়ে আসেন কাইয়ুমের বড় ভাই জামাল উদ্দিন। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে জামাল ও কাইয়ুম ঘটনাস্থলে নিহত হন। এসময় প্রতিপক্ষের জমির উদ্দিন আহত হন। তাকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

খবর পেয়ে রাত আনুমানিক ৮টার দিকে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের প্রস্তুতির জন্য মরদেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান রোববার দুপুরে জানান, পূর্ব বিরোধের জেরে এ হত্যা কান্ড ঘটেছে। নিহত দুইজনের লাশ রাতে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। তিনিসহ অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় রাতে এক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত