ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী বেন কিউ হৃদয় গ্রেপ্তার


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ২৮-১২-২০২৫ বিকাল ৫:৩৩

রাজধানীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী বেন কিউ হৃদয় গ্রেপ্তার হয়েছে। গত ২৭ ডিসেম্বর রাত ২৩৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ‘অজেয়-৪’ ইউনিটের একটি চৌকস দল রাজধানীর হাজারীবাগ থানাধীন ঝাউচর বউ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বেন কিউ হৃদয়কে গ্রেপ্তারের লক্ষ্যে এর আগে ডিবি পুলিশ, থানা পুলিশ ও র‍্যাব একাধিকবার অভিযান চালালেও সে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। কয়েকদিন আগে সেনাবাহিনীর পরিচালিত আরেকটি অভিযানে তার ব্যবহৃত স্থানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে ওই সময় সে আত্মগোপনে চলে যায়।
সর্বশেষ অভিযানে গ্রেপ্তারকৃত বেন কিউ হৃদয়ের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে হাজারীবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র আরও জানায়, বেন কিউ হৃদয় দীর্ঘদিন ধরে ঝাউচর, হাজারীবাগ ও কয়ঘাট এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। সে একাধিক অপরাধী চক্রের নেতৃত্ব দিয়েছে এবং তার সহযোগী কয়েকটি গ্রুপ এখনও এলাকায় অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সেনাবাহিনীর এই সফল অভিযান রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের দৃঢ় অবস্থান ও কার্যকর ভূমিকার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার