রায়গঞ্জে খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের রায়গঞ্জে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে সামাজিক সংগঠন খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের সহায়তায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং মহাসচিব মুহাম্মাদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল কাদের তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আবু সামা সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
Aminur / Aminur
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ
তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ
ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন