ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নওগাঁ-৬ আসনে মনোনয়নপত্র তুললেন ৮জন
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ৮জন প্রার্থী। গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশনের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকে এই আসনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা বেড়ে চলছে । মাঠ পর্যায় অনেক প্রার্থী থাকলেও শেষ মহুর্তে ৮জন প্রার্থী মনোনয়ন পত্র উত্তোলন করেন। তারা হলেন দলীয় প্রার্থীদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোঃ রেজাউল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ খবিরুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী মোঃ আবু বেলাল হোসেন জুয়েল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ রফিকুল ইসলাম, ¯স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র উত্তোলন করেন মোঃ আলমগীর কবির, আতিকুর রহমান রতন মোল্লা, এছাহক আলী, আ,স,ম আনোয়ারুল কবির। ইতিমধ্যে প্রার্থীরা নির্বাচনী এলাকায় ঘন কুয়াশা আর কনকনে শীত উপেক্ষো করে মাঠে ময়দানে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছে। দলীয় প্রার্থীর পাশাপাশি ¯^তন্ত্র প্রার্থীরাও নির্বাচনের মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। তফসিল ঘোষনার পর থেকে এখন পর্যন্ত নওগাঁ-৬ আসনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণূ পরিবেশে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছে। এই আসনে মোট ভোট সংখ্যা ৩ লক্ষ ৪৫ হাজার ১১৬জন। রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ বলেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) দুই থানা নিয়ে এই আসন গঠিত। প্রার্থীরা মনোনয়ন পত্র উত্তোলনের আগে থেকেই প্রচার-প্রচারণা করলেও মনোনয়ন পত্র ক্রয়ের পর এর পরিধি আরো বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত রাণীনগর থানা এলাকায় প্রার্থীদের প্রচার-প্রচারনা নিয়ে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সার্বক্ষনিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে কাজ করছি।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ