ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

আত্রাইয়ে মাঝরাতে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ইউএনও শেখ মো. আলাউল ইসলাম


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ৩০-১২-২০২৫ দুপুর ৪:৭

 উত্তরের জনপদে জেঁকে বসেছে হাড়কাঁপানো হাড়কাঁপানো শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। এই কনকনে শীতে অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছে নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসন।

​গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মনিয়ারী ইউনিয়নের পালশা মাদ্রাসা ও এতিমখানায় আকস্মিক উপস্থিত হয়ে ছাত্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম।

​উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও নিজ হাতে এতিমখানার ছাত্রদের গায়ে কম্বল জড়িয়ে দেন। প্রাথমিক পর্যায়ে ১০০টিরও বেশি উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে। মাঝরাতে হঠাৎ হাতে উষ্ণ কম্বল পেয়ে এতিমখানার কোমলমতি ছাত্রদের মুখে হাসির ঝিলিক দেখা যায়।

​শীতবস্ত্র বিতরণকালে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, তীব্র শীতে অসহায় মানুষ, বিশেষ করে এতিম শিশুরা অনেক কষ্টে আছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে। এটি আমাদের দায়িত্বের একটি অংশ। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি তাদের সামান্যতম উষ্ণতা দেয়, তবেই আমাদের সার্থকতা। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

​সমাজের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের উচিত যার যার সামর্থ্য অনুযায়ী শীতার্তদের পাশে দাঁড়ানো এবং সহযোগিতায় করা। 

​এ সময় ইউএনও'র সাথে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, সিএ সঞ্জয় কুমার দত্তসহ স্থানীয় মাদ্রাসার শিক্ষকবৃন্দ। মাদ্রাসার সুপার ও শিক্ষকরা প্রশাসনেরএই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক