ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযান: অবৈধ মদ উৎপাদনকারী চক্র আটক


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ৩১-১২-২০২৫ দুপুর ১:২৩

নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কেরানীগঞ্জ সংলগ্ন নবচর এলাকা (মাগুর মাছ ফার্ম নামে পরিচিত) থেকে অবৈধ মদ উৎপাদনের সঙ্গে জড়িত সঙ্ঘবদ্ধ একটি গ্রুপকে আটক করেছে বাংলাদেশ সোনাবাহিনী। সেনাবাহিনী সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ০৩০০ ঘটিকায় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীন অজেয় চার এর কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্প হতে একটি পেট্রোল দল নদীপথে দ্রুত ও সমন্বিত অভিযান পরিচালনা করে। অভিযানে একটি মাছের খামারের আড়ালে পরিচালিত দীর্ঘদিনের অবৈধ মদ উৎপাদন কার্যক্রমের সন্ধান পাওয়া যায় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ উৎপাদন করে আসছিল। ৩১শে ডিসেম্বরের উদযাপন উপলক্ষে তারা আনুমানিক ২০০০ লিটার মদ উৎপাদনের প্রস্তুতি নিয়েছিলেন। অভিযানকালে উদ্ধার করা হয় আনুমানিক ৩০০ লিটার প্রস্তুত বাংলা মদ এবং প্রায় ২০০০ লিটার মদ তৈরির কাঁচামাল, যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া ঘটনাস্থল থেকে ২৩টি ড্রাম, ৭টি জারিকেন, ৩টি গ্যাস সিলিন্ডার এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে আটককৃত ব্যক্তিদের বসিলা রিভারাইন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এই অভিযান সংশ্লিষ্ট এলাকায় সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি ও কার্যকর নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। নিয়মিত নজরদারি অব্যাহত থাকলে ভবিষ্যতে এ ধরনের অবৈধ মদ উৎপাদনসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল