রায়গঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। দিবসটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএডিসি রায়গঞ্জ জোনের সহকারী প্রকৌশলী আনন্দ চন্দ্র বর্মণ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তিনির্ভর সমাজসেবার মাধ্যমে স্বচ্ছতা ও সেবার পরিধি আরও বাড়ানো সম্ভব।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক ও সভাপতিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ
তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ
ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন