দুইদিনের যাচাই-বাছাইয়ে গাইবান্ধায় বৈধ ২৯, বাতিল ১৬ মনোনয়ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দুইদিনব্যাপী যাচাই-বাছাই শেষে ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে গতকাল শুক্রবার প্রথম দিনের যাচাই-বাছাইয়ে গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) আসনে ৫ জন এবং গাইবান্ধা-০২ (গাইবান্ধা সদর) আসনে ৩ জনসহ মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
আজ শনিবার দ্বিতীয় ও শেষ দিনের যাচাই-বাছাইয়ে গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে ৩ জন, গাইবান্ধা-০৪ (গোবিন্দগঞ্জ) আসনে ১ জন এবং গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কর্তৃপক্ষ। আজকের দিনে মোট ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জনতার দলের প্রার্থী মঞ্জুরুল হক, স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান ও এস এম খাদেমুল ইসলাম খুদিসহ তিনজন রয়েছেন।
গাইবান্ধা-০৪ (গোবিন্দগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দের মনোনয়ন বাতিল করা হয়।
এছাড়া গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী শ্রী নিরমল, গণঅধিকার পরিষদের প্রার্থী সামিউল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী সুজাউদ্দৌলা সাজু ও হাসান মেহেদী বিদ্যুৎসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, মনোনয়নপত্রে ত্রুটি ও প্রয়োজনীয় কাগজপত্রের অসঙ্গতির কারণেই এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, বাতিল হওয়া প্রার্থীদের জন্য আপিলের সুযোগ রয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তারা আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং সে অনুযায়ী নির্বাচনের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত