ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর ওয়ারীতে পাঁচ রাউন্ড গুলিসহ একটি রিভলভার উদ্ধার


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ৪-১-২০২৬ দুপুর ১:৫৯

রাজধানীর ওয়ারী থানাধীন বিসিসি রোড সংলগ্ন ৫৯/১ নম্বর বাসা এলাকার একটি সরু গলি থেকে পাঁচ রাউন্ড গুলিসহ একটি রিভলভার উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত ০৩ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ০০৫০ ঘটিকায় নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীন একটি চৌকস  টহল দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। 

অভিযানের সময় তল্লাশি চালিয়ে একটি বাসার জানালার পাইপ লাইনের ফাঁকা জায়গার ভেতর লুকানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত রিভলভার ও গুলিসমূহ ওয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল