ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

মৌলভীবাজার-১ আসনে বিএনপি-জামায়াতসহ ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৪-১-২০২৬ দুপুর ৩:৪০
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনে বিএনপি ও জামায়াত ইসলামীসহ ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 
রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, এ আসনে মনোনয়ন দাখিলকারী ৭ জন প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য যাচাই-বাছাইয়ে ত্রুটি না থাকায় ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
 
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মৌলভী লোকমান আহমদ, গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোঃ আব্দুন নুর তালুকদার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (গণফ্রন্ট) এর মনোনীত প্রার্থী মোঃ শরিফুল ইসলাম,  (স্বতন্ত্র) প্রার্থী মোঃ বেলাল আহমদ।
 

বিষয়টি নিশ্চিত করে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা