ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভেনেজুয়েলা ‘কথা না শুনলে’ ফের হামলা হবে : ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-১-২০২৬ দুপুর ১০:৫৮

ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ কিংবা তার নেতৃত্বাধীন সরকারের কর্মকর্তারা যদি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেন— তাহলে ফের দেশটিতে হামলা হতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই হামলা আরও ভয়াবহ হতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।
রোববার মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যা করা উচিত, তা যদি তিনি (দেলসি রদ্রিগুয়েজ) না করেন, তাহলে তাকে অনেক বড় মূল্য দিতে হবে, সম্ভবহ মাদুরোর চেয়েও বেশি। ভেনেজুয়েলায় দ্বিতীয়বার অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় যাবতীয় প্রস্তুতি আমাদের আছে।”
“এমন কিছু লোকজনের সঙ্গে আমাদের কাজ করতে হচ্ছে, যারা মাত্র শপথ নিয়েছেন। আমি আশা করব তারা আমাদের সহযোগিতা করবেন। যথাসময়ে ভেনেজুয়েলায় নির্বাচন হবে।”
“আমাদের অবস্থান অনড়; আর তা হলো— আমরা ভেনেজুয়েলার তেল ও অন্যান্য সম্পদের ওপর ‍পূর্ণ নিয়ন্ত্রণ চাই।”
গত শনিবার শেষরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্টের সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে যায় ‍যুক্তরাষ্ট্র। বর্তমানে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন।
সাক্ষাৎকারে মাদুরোকে অপহরণের পক্ষে সাফাই দিয়ে ট্রাম্প বলেন, “আপনি একে ‘ভেনেজুয়েলাকে পুনঃনির্মাণ’ কিংবা ‘সরকার পরিবর্তন’ যে কোনো কিছু বলতে পারেন, তবে যা-ই হয়েছে— ভালোর জন্য হয়েছে। মাদুরোর সময়ে ভেনেজুয়েলা যে অবস্থায় পৌঁছেছে— এর চেয়ে খারাপ অবস্থায় যাওয়া দেশটির পক্ষে সম্ভব নয়।”

 

Aminur / Aminur

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭

ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু