ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মার্কিন আদালতে নিজেকে ‘নির্দোষ’ দাবি মাদুরোর


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-১-২০২৬ দুপুর ১০:৫৫

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী (ফার্স্ট লেডি) সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর সোমবার (৫ জানুয়ারি) আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আনা একাধিক অস্ত্র ও মাদকসংক্রান্ত অভিযোগে নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করেছেন নিকোলাস মাদুরো।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের মার্কিন বিচারক অ্যালভিন হেলারস্টাইনের আদালতে হাজির হয়ে মাদুরো বলেন, ‘আমি নির্দোষ। এখানে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটিতেই আমি দোষী নই।’ একইভাবে ফ্লোরেসও আদালতকে জানিয়েছেন, তিনি সম্পূর্ণ নির্দোষ।
বিচারক হেলারস্টাইন তাদের কনস্যুলার সহায়তা পাওয়ার অধিকারের কথা জানালে দুজনই কনস্যুলার সাক্ষাৎ চান। আপাতত কেউই জামিনের আবেদন করেননি।
মাদুরোর বিরুদ্ধে চার দফা অভিযোগ আনা হয়েছে যার মধ্যে রয়েছে কয়েক দশক ধরে চলা একটি তথাকথিত মাদক- সন্ত্রাসী ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়া। এর লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচার। মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, মাদুরো সশস্ত্র গোষ্ঠী ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে বড় পরিসরে মাদক পাচারে সহায়তা করেছেন।
শনিবার (৩ জানুয়ারি) রাতভর পরিচালিত এক মার্কিন সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নেওয়ার পর এসব অভিযোগ প্রকাশ করা হয়। বর্তমানে তারা ব্রুকলিনের একটি ফেডারেল ডিটেনশন কেন্দ্রে আটক রয়েছেন।
আদালতে মাদুরো বলেছেন, আমাকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আমার বাড়ি থেকে আটক করা হয়েছে। পরে তিনি দাবি করেন যে যুক্তরাষ্ট্র তাকে অপহরণ করেছে।
মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে তাৎক্ষণিকভাবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে নির্দেশ দেয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েনসহ আপাতত ভেনেজুয়েলার ওপর আমেরিকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে।
বিচারক হেলারস্টাইন মাদুরোর পরবর্তী শুনানির তারিখ ১৭ মার্চ নির্ধারণ করেছেন। অন্যদিকে সিলিয়া ফ্লোরেসের পক্ষে লড়ছেন হিউস্টনভিত্তিক আইনজীবী ও সাবেক মার্কিন বিচার বিভাগীয় কৌঁসুলি মার্ক ডনেলি।

 

Aminur / Aminur

বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল

ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা

আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের