দহগ্রামে চোরাচালানবিরোধী অভিযান
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে টাস্কফোর্স অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ভারতীয় ৪৭টি মহিষ ও ৯টি হরিয়ানা গরু আটক করেছে। বৃস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত দুই ঘণ্টা টাস্কফোর্সের এ অভিযান পরিচালিত হয়।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের নেতৃত্বে রংপুর ৫১ ব্যাটলিয়নের দহগ্রাম ও আঙ্গরপোতা ক্যাম্পের বিজিবি ও দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় উপস্থিত ছিলেন- পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, রংপুর ৫১ বিজিবি ব্যাটলিয়নের পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার জাহাবুল ইসলাম, দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নির্মল চন্দ্র মহন্ত।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দহগ্রাম ইউনিয়নের টাস্কফোর্সের অভিযানে মহিমপাড়া এলাকার আমিনুর রহমান ফতুর বাড়ির পেছনে ৬টি ভারতীয় মহিষ ও মহিমপাড়াসংলগ্ন নদীর ঘাট থেকে ১৭টি মহিষ ও ৩টি ভারতীয় হরিয়ানা গরু আটক কো হয়। আটককৃত গরু ও মহিষগুলো দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রধানের জিম্মায় দেয়া হয়েছে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান বলেন, গরু-মহিষসহ অন্যান্য অবৈধ চোরাচালান প্রতিরোধ করতে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত গরু ও মহিষগুলোর বিষয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
টাস্কফোর্সের অভিযানের পর আবারো ওই ইউনিয়নে বিকেল ৩টা পর্যন্ত রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার জাহাবুল ইসলামের নেতৃত্বে দহগ্রাম ক্যাম্পের বিজিবি সদস্যরা মহিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৬টি মহিষ ও ৪টি গরু আটক করেন। এছাড়া আঙ্গরপোতা ক্যাম্পের বিজিবি সদস্যরা আঙ্গরপোতা জিরো পয়েন্ট এলাকা থেকে ৮টি মহিষ ও ২টি গরু আটক করেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন