ভূরুঙ্গামারীতে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ আহ্বায়ক কমিটির উদ্যোগে বনভোজন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নবগঠিত আমরা মুক্তিযোদ্ধার সন্তান আহ্বায়ক কমিটির উদ্যোগে বনভোজন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে র্যালিটি ভূরুঙ্গামারী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার আদর্শ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় বিভিন্ন স্লোগান প্রদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্যরা। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন দৈনিক ইনকিলাব পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম রঞ্জু এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন গোলাম কাদের রনি।
বনভোজন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। এতে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পায়। উক্ত বনভোজনের আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, আব্দুল মজিদ সরকার, মুক্তিযোদ্ধা কমান্ড কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ আরো অনেকে।
আয়োজকরা জানান, মুক্তিযুদ্ধের চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বনভোজন অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ