মোটিভেট ভূরুঙ্গামারীর ৫ম কার্যনির্বাহী কমিটির সঙ্গে ভূরুঙ্গামারীর ইউএনও’র সৌজন্য সাক্ষাৎ
মোটিভেট ভূরুঙ্গামারীর ৫ম কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শাহাদাৎ হোসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ভূরুঙ্গামারী উপজেলার সামগ্রিক শিক্ষা ব্যবস্থা, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ শিক্ষাবান্ধব সম্ভাবনা নিয়ে বিস্তৃত ও গঠনমূলক আলোচনা করা হয়। সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, ভূরুঙ্গামারীর মতো একটি উপজেলা থেকে প্রতিবছর দেশের প্রায় সবকটি বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে, যা এই উপজেলার শিক্ষাক্ষেত্রে অগ্রগতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি চলতি বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় ভূরুঙ্গামারীর শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্যের জন্য আন্তরিক প্রশংসা জানান। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়ে মোটিভেট ভূরুঙ্গামারী যে ধারাবাহিক, ইতিবাচক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সংগঠন শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগানো, দিকনির্দেশনা প্রদান এবং শিক্ষা ক্ষেত্রে দীর্ঘমেয়াদি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি এস এম মহিবুল নঈম (সিমন)। এছাড়াও মোটিভেট ভূরুঙ্গামারীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি সাঈদ আল শিহাব, সাধারণ সম্পাদক মেফতাউল ইসলাম মাহিন, সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম মবিনসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সাক্ষাৎ শেষে মোটিভেট ভূরুঙ্গামারীর নেতৃবৃন্দ উপজেলার শিক্ষা উন্নয়নে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ