ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

এবার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-১০-২০২১ সকাল ৯:৫০

এবার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে এই বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। এটি নিয়ে এক মাসে চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে ছুড়ল পিয়ংইয়ং।

এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেনিএনএ জানায়, গতকাল বৃহস্পতিবার উড়োজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে ছোড়া হয়। এর মধ্য দিয়ে ক্ষেপণাস্ত্রটির কার্যকারিতা যাচাই করা হয়েছে। এতে সংযোজন করা হয়েছে একেবারেই নতুন কিছু প্রযুক্তি।

এর আগে গত মঙ্গলবার নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানায় উত্তর কোরিয়া। হোয়াসং-৮ নামের এই ক্ষেপণাস্ত্রটি গত মঙ্গলবার সফলভাবে উৎক্ষেপণ করা হয়। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে বেশি গতিতে ছুটতে পারে এবং বায়ুমন্ডলের মধ্যে চলমান অবস্থাতেও গতিপথ পরিবর্তন করতে পারে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কড়া নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ সত্ত্বেও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। বিধিনিষেধের মধ্যেও পিয়ংইয়ংয়ের অস্ত্র প্রযুক্তি ক্রমেই বাড়ছে। বৃহস্পতিবারের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা সেটিরই ইঙ্গিত।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত