ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জমিতে চাষাবাদ নিয়ে সংঘর্ষে আহত ৮


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১১-১-২০২৬ দুপুর ৪:১০

নেত্রকোনার মোহনগঞ্জে ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ করা নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। 

এ ঘটনায় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আজ রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার পালগাঁও ও নলজুরী গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, পালগাঁও গ্রামের আ. আজিজ (৫৩), নজরুল ইসলাম (৪৫), আল মেজাহিদ (৩২),  জাকিরুল ইসলাম (২৬), নলজুরী গ্রামের আবু সাইদ (৫৫), মুখলেছ মিয়া (৪৩), জুয়েল ৩৫) ও রিনা আক্তার (৫০)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩-৪ দিন আগে ট্রাক্টর দিয়ে জমি চাষ করাকে কেন্দ্র করে পালগাঁও ও নলজুীর গ্রামের দুই কৃষকের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। পরে এ নিয়ে স্থানীয়ভবে সালিশ মিমাংসা করার চেষ্টা করা হলেও ক্ষোভ রয়ে যায়। এরই জেরে আজ রোববার সকালে উভয় গ্রামের শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ৮জন আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আপাতত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার