বড়লেখায় ৬৯ ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ২০, ঝুঁকিপূর্ণ ৩৬ টি কেন্দ্র
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বড়লেখা উপজেলার ৬৯টি ভোট কেন্দ্রের অতীতের গোলযোগের তথ্যের ভিত্তিতে ৫৬টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। এরমধ্যে রয়েছে ২০টি অধিক গুরুত্বপূর্ণ ও ৩৬টি গুরুত্বপূর্ণ। ১৩টিকে সাধারণ ভোট কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলোর প্রত্যেকটিতে থাকবে অতিরিক্ত পুলিশ ফোর্স, সশস্ত্র আনসার ও গ্রাম পুলিশ। স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরা।
জানা গেছে- দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখল, হামলা, অস্ত্র লুট, ককটেল বিষ্ফোরণ, ভাংচুর, ভোটার ও এজেন্টদের উপর হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষের তথ্যের ভিত্তিতে বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নের ৬টি কেন্দ্রের একটি ব্যতিত অপর ৫ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দাসেরবাজার ইউনিয়নের ৫টি কেন্দ্রের সবগুলোকে অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিজ বাহাদুরপুর ইউনিয়নে ৫টি, উত্তর শাহবাজপুর ইউনিয়নে ৬টি, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে ৫টি, সদর ইউনিয়ন ও পৌরসভায় ৮টি, তালিমপুর ইউনিয়নে ৬টি, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে ২টি, সুজানগর ইউনিয়নে ৫টি, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ১১টি কেন্দ্রের ১০টি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভোটারদের নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।
সহকারি রিটার্নিং অফিসার ও বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী জানান, ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোট কেন্দ্রগুলোর অতীত গোলযোগের তথ্যের ভিত্তিতে সাধারণ, গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ তিন ক্যাটাগরিতে চিহ্নিত করে নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ প্রত্যেক ভোটকেন্দ্রে স্থাপন করা হবে সিসি ক্যামেরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ি অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোর প্রতিটিতে থাকবে তিনজন অস্ত্রধারী পুলিশ, দুইজন সশস্ত্র আনসার, দশজন লাঠিধারী আনসার ছাড়া একাধিক গ্রাম পুলিশ। এছাড়াও থাকবে পুলিশ ফোর্সসহ অন্যান্য বাহিনীর বিশেষ নজরদারী।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার