আফগানিস্তানে পৌঁছেছে চীনের জরুরি মানবিক সহায়তা
আফগানিস্তানে কম্বল ও জ্যাকেটসহ জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে চীন। সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে বিভিন্ন সামগ্রী নিয়ে কাবুল বিমানবন্দরে পৌঁছায় চীনা এয়ারক্রাফট। এটি আফগানিস্তানের তালেবান সরকারের জন্য চীনের ৩১ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার প্রথম ব্যাচ। কাবুল বিমানবন্দরে পৌঁছানোর পর এগুলো তালেবান সরকারের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
আফগানিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং ইউ এবং তালেবান সরকারের শরণার্থী বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী খলিল-উর-রেহমান হাক্কানি বিমানবন্দরে এসব সহায়তা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত ওয়াং ইউ বলেন, অনেক ঝামেলার মধ্যেও চীন অল্প সময়ের মধ্যে আফগানিস্তানের জন্য জরুরি মানবিক সহায়তা সামগ্রীর ব্যবস্থা করতে পেরেছে। এসবের মধ্যে আফগান জনগণের জরুরিভাবে প্রয়োজনীয় কম্বল, ডাউন জ্যাকেট এবং অন্যান্য শীতকালীন সামগ্রী রয়েছে।
আফগান জনগণের জন্য মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসায় চীনকে ধন্যবাদ জানান তালেবান সরকারের শরণার্থী বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী খলিল-উর-রেহমান হাক্কানি। এ সময় তিনি চীনকে আফগানিস্তানের ভালো প্রতিবেশী এবং বন্ধু রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেন।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা