ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের এক নেতার দল থেকে পদত্যাগ


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২২-১-২০২৬ দুপুর ৩:১৯

কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট  ইউনিয়নে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের এক নেতা দলীয় সকল পদ ও রাজনৈতিক কর্মকান্ড থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২২জানুয়ারি) ১০টার দিকে ২নং ইউনিয়ন নয়ারহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের  নতুন গুচ্ছগ্রাম এলাকায়  আয়োজিত এক সংবাদ সম্মেলনে  এ ঘোষণা দেন। তিনি হলেন-২নং নয়ারহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমান আলী। তিনি নয়ারহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের তিন বারের নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রায় ৮ বছর আগে জনগনেরস্বার্থে, স্থানীয় আওয়ামীলীগ নেতাদের চাপে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
লিখিত বক্তব্যে মো. ঈমান আলী পিতা মৃত আরজান ব্যাপারী, মাতা মৃত্যু কমলা খাতুন, গ্রামঃ খেরুয়ারচর, নয়ারহাট ইউনিয়ন ৭ নং ওর্য়াড, উপজেলা চিলমারী, কুড়িগ্রাম। আমি এই মর্মে, লিখিত ভাবে আপনাদের মাধ্যমে দেশবাসিকে জানাইতেছি যে, দীর্ঘ প্রায় ৮ বছর যাবত নয়ারহাট ইউনিয়নের ৭ নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করে আসছি। আমি এ ওয়ার্ডের ৩ বারের নির্বাচিত ইউপি সদস্য। এলাকার উন্নয়নের স্বার্থে ও স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের চাপেপড়ে আওয়ামীলীগে যোগদান করি। তবে আমি কখনোই দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলাম না। বর্তমান প্রেক্ষাপটে নিজের ভুল উপলব্ধি করে এবং আমার শারীরিক ও পারিবারিক সমস্যার কারনে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ সকল সদস্য পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করিলাম। ভবিষ্যতে সব ধরনের রাজনৈতিক কর্মকান্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। আমি আরও অঙ্গীকার করতেছি যে, কারো চাপে পড়ে দল থেকে পদত্যাগ করি নাই। এই মর্মে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে দেশবাসিকে জানাচ্ছি যে, আমি বাংলাদেশ আওয়ামী লীগ নয়ারহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক সহ এর স্ব-স্ব পদ থেকে স্বেচ্ছায় দলীয়  সদস্য পদসহ সব পদ ও পদাবী থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামীলীগের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। 
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নবিন উদ্দিন, আনোয়ার হোসেন, আলম মিয়া,শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, হামিদুল ইসলাম, জয়নাল আবেদিন, ইদ্রিস আলী, রমজান আলী ও আঃ কুদ্দুসসহ স্থানিয় এলাকাবাসি এবং সাংবাদিকবৃন্দ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত