ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে রাইস ট্রান্সপ্লান্টারে ধান চাষে নতুন দিগন্ত


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২২-১-২০২৬ দুপুর ৩:৪৫

চট্টগ্রামের হাটহাজারীতে স্হানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে আধুনিক কৃষি যান্ত্রিকীকরণের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রাম।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হাটহাজারী উপজেলার চারিয়া প্রযুক্তি গ্রামে কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রমের অংশ হিসেবে কৃষকের জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রামের উপ-পরিচালক আপ্রু মারমা। তিনি বলেন, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে কম বয়সী চারা রোপণ করায় সময়, শ্রম ও ব্যয় সাশ্রয় করার পাশাপাশি ধানের উৎপাদন বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্রি স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রাম আধুনিক প্রযুক্তিনির্ভর ধান চাষ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ওমর ফারুক, ব্রি স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রামের বৈজ্ঞানিক কর্মকর্তা মোছাঃ আমিনা খাতুনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

ব্রি স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রামের বৈজ্ঞানিক কর্মকর্তা মোছাঃ আমিনা খাতুন জানান, এলএসটিডি প্রকল্পের আওতায় চারিয়া গ্রামকে প্রযুক্তি গ্রাম হিসেবে গড়ে তুলতে কৃষি যন্ত্রপাতির ব্যবহার, প্রদর্শনী ও গবেষণা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। 

এই কার্যক্রমে অংশগ্রহণকারী কৃষকরা জানান, আধুনিক যন্ত্রের মাধ্যমে অল্প সময়ে ধান রোপণ সম্ভব হওয়ায় শ্রমিক খরচ কমেছে এবং তারা লাভবান হওয়ার আশা করছেন।

উল্লেখ্য, এলএসটিডি প্রকল্পের আওতায় চারিয়া প্রযুক্তি গ্রামে কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণের পাশাপাশি আধুনিক ধানের জাতসমূহ জনপ্রিয়করণ করা, ধানের উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা এবং সংশ্লিষ্ট এলাকার উপযোগী জাত ও প্রযুক্তি উদ্ভাবনে নিরলস কাজ করে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ