রাণীনগরে শিকার হওয়া অতিথি পাখি ডানা মেললো আকাশে
নওগাঁর রাণীনগর ও বগুড়ার আদমদীঘি এই দুই উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী রক্তদহ বিল। এই বিলে প্রতি শীতে অসংখ্য পরিযায়ী (অতিথি) পাখি আশ্রয় নেয়। কিছু কিছু অসাধু শিকারীরা এই সব অতিথি পাখি শিকার করে কিছু টাকার আশায় বিক্রি করার মতো জঘন্য কাজ করে আসছে। যার কারণে এই বিলে আসা অতিথি পাখিদের সংখ্যা দিন দিন কমতে শুরু করেছে। দেশজুড়ে অতিথি পাখিসহ অন্যান্য পাখি শিকার বন্ধ করতে সরকার বদ্ধ পরিকর। ইতোমধ্যে এমন অন্যায় কাজের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। কেউ যেন অতিথি পাখি শিকার করতে না পারে সেই জন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বৃহস্পতিবার সকালে নওগাঁর রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লীর পাশে এক শিকারী সাতটি পরিযায়ী পাখি শিকার করে। পরে সেই পাখিগুলো একজন ক্রেতার কাছে বিক্রি করে। এমন বিষয়টি জানার পর উপজেলার ভাটকৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান সঙ্গে সঙ্গে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে ইউএনও, মৎস্য কর্মকর্তাসহ অন্যরা পাখিগুলো বস্তার মধ্যে থেকে উদ্ধার করে মুক্ত আকাশে অবমুক্ত করেন। এসময় ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কঠোর সতর্কতা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান উপস্থিত সকলের উদ্দেশ্যে রক্তদহ বিলকে অতিথি পাখির জন্য নিরাপদ আশ্রয় গড়ে তোলার আহবান জানিয়ে বলেন উপজেলার রক্তদহ বিলে শীতকালে প্রচুর সংখ্যক পরিযায়ী পাখির আগমন ঘটে। খাবার ও উষ্ণতার খোঁজে আসা এই অতিথি পাখিগুলোর আশ্রয় নিরাপদ করা যাচ্ছে না মূলত তিন ধরণের মানুষের কারণে। যারা পাখি শিকার করে, যারা বিক্রয় করে এবং যারা এই পাখিগুলোকে খাওয়ার জন্য ক্রয় করে। এই চক্রের প্রতি সজাগ দৃষ্টি রাখতে উপজেলার সকল নাগরিকদের প্রতি অনুরোধ জানান তিনি। এছাড়া তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সহায়তা করার আহবান জানান। সকল লোভ পরিত্যাগ করে রক্তদহ বিলকে অতিথি পাখির আগমন ও অবস্থান নিরাপদ করতে সবাইকে এক সঙ্গে কাজ করার অনুরোধ জানান তিনি।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ