লাকসামে ধানের শীষের প্রার্থী আবুল কালামের নির্বাচনী গণসংযোগে মানুষের ঢল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম। বৃহস্পতিবার সকালে তিনি নিজ জন্মভূমি মুদাফরগঞ্জ ইউনিয়নের পাশাপুর গ্রামে পিতা আলহাজ্ব ওয়ালিউল্লাহ’র কবর জিয়ারত ও দোয়া মাহফিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেন।
এরপর তিনি মুদাফরগঞ্জ বাজার, টাওয়ার, নোয়াপাড়া, লাকসাম জংশন, উত্তর বাজার, শাহরিয়ার মোড়, বাইপাসসহ লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পথসভা ও গণসংযোগ করেন। এ সময় ধানের শীষের পক্ষে গণসংযোগে মানুষের ঢল নামে। হ্যামিলনের বাঁশিওয়ালার মতোই আবুল কালামের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দীর্ঘদিন পর নির্বাচনের আমেজ ফিরে পাওয়ায় এবং বিএনপি অধ্যুষিত এই অঞ্চলে ভোটের মাঠে প্রিয় প্রতীকের প্রার্থীকে কাছে পেয়ে সাধারণ মানুষের মাঝে বাড়তি উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণ আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ধানের শীষের প্রতি তাদের সমর্থনের কথা ব্যক্ত করেন।
এ সময় আবুল কালামের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ নির্বাচনী মনিটরিং টিমের সদস্য ও প্রধান এজেন্ট, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সিনিয়র সহসভাপতি ডা. নুরউল্লাহ রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, মিডিয়া ম্যানেজার বেলালুর রহমান মজুমদারসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গণসংযোগকালে আবুল কালাম বলেন, “লাকসাম-মনোহরগঞ্জের মানুষ পরিবর্তন চায়। তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষেই রায় দেবে ইনশাঅল্লাহ।”
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ