ভূঞাপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তারিখ ঘোষণা
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে জেলা নির্বাচন কার্যালয়। গতকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার এএইচএম কামরুল হাসান ও উপজেলা নির্বাচন অফিসার নাজমা সুলতানা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
শুক্রবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। গণবিজ্ঞপ্তিতে একই সঙ্গে নির্বাচনের মনোনয়নপত্র বিষয়েও সকল তথ্য জাোনো হয়েছে। এ উপ-নির্বাচনে ভোটগ্রহণ সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিরতহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
গণবিজ্ঞপ্তি থেকে জানা যায়, জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন উত্তোলন ও দাখিলের শেষ তারিখ ৯ অক্টোবর, মনোনয়ন যাচাই-বাছাই ১১ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর এবং নির্বাচন ২ নভেম্বর।
এদিকে, মনোনয়নপত্র অনলাইনের মাধ্যমে উত্তোলন ও দাখিলের সুযোগ রয়েছে।
এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার এএইচএম কামরুল হাসান সকালের সময়কে জানান, ভূঞাপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি নির্বাচনটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পারব।
প্রসঙ্গত, ভূঞাপুর উপজেলা পরিষদের দুবারের চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম অ্যাডভোকেট করেনায় আক্রান্ত হয়ে গত ৩০ জুলাই ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে সেই থেকে এ উপজেলায় চেয়াম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’