ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদা পারভীনের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অটিস্টিক শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১০-২০২১ রাত ১০:৩২
দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও খাবার বিতরণ করলেন ছাত্রলীগ সহ সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য ফরিদা পারভীন। 
 
 
শুক্রবার (০১ অক্টোবর) দুপুরে কেরানীগন্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তিনি এই আয়োজন করেন। বিষয়টি নিয়ে ছাত্রলীগ সহ সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য ফরিদা পারভীন বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে চিত্রাঙ্গন প্রতিযোগিতা করি।কারন আমাদের সমাজ ব্যবস্থায় আগে প্রতিবন্ধী শিশুদের ঘরের মধ্যে লুকিয়ে রাখতো।তবে এখন সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে।এখন অনেক বাবা-মা গর্ব করে বলেন তাদের একটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু আছে।এর পুরোটাই কৃতিত্ব আমাদের মানবিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা হোসেন পুতুলের।মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর পরই অটিস্টিক বিষয়টি এজেন্ডা হিসেবে নিয়েছিলেন।
 
 
এই বিশেষ শিশুরা আন্তর্জাতিক পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং স্বর্ণ জয় করে থাকে।মাননীয় নেত্রী এই বিশেষ শিশুদের ভাতা, কল্যাণ ট্রাস্ট,অটিস্টিক কমপ্লেক্স,প্রতিবন্ধী পরিচর্যা কেন্দ্র গড়ে তুলেছেন।বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের মাঝে খেলার সামগ্রী ও সবশেষে খাবার বিতরণের মাধ্যমে আজকের এই আয়োজন শেষ হয়।আমাদের নেত্রী তার সততা,নিষ্ঠা ও একাগ্রতার জন্য বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে সক্ষম হয়েছেন।আমাদের সকলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়,যেন তিনি সুস্থ থাকেন ভালো থাকেন।

এমএসএম / জামান

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক