বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো দৈনিক রাজশাহীর আলোর ১১তম বর্ষপূর্তি। শুক্রবার (১ অক্টোবর) বিকাল ৪টায় অনুরাগ কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে বর্ষপুর্তি পালন করা হয়। এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম, দৈনিক উপচার পত্রিকার সম্পাদক ড.আবু ইউসুফ সেলিম, টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল শওকত আলী খান, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের যুগ্ম-আহবায়ক শামসুল ইসলাম, সদস্য সচিব রেজাউল করিম ও সদস্য আল-আমিন হোসেন, মহানগর প্রেসক্লাবে সভাপতি ও দৈনিক রাজশাহীর আলো পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল মুগনী নিরো, দৈনিক গণমুক্তির ব্যুরো প্রধান মাজহারুল ইসলাম চপলসহ পত্রিকাটির কলাকৌশলী ও রাজশাহীর গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্য বলেন,রাজশাহীর স্থানীয় পত্রিকার গুলোর নাম নিলেই দৈনিক রাজশাহীর আলো পত্রিকার নামটি দিপ্ত উজ্জ্বল হয়ে সবার মনে জায়গা করে নিয়েছে খুব দ্রুত। সরকারের পাশাপাশি দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে পত্রিকাটি। এই পত্রিকা আগামীতে আরও ভাল কিছু করবে এমন প্রত্যয় ব্যক্ত করেছে অনেকেই। পত্রিকাটি দীর্ঘ ১১ বছরের এই পথ চলায় এক দিনের জন্য বন্ধ হয়নি। শত বাধা পেরিয়ে পাঠকের মন জয় করে নিয়েছে পত্রিকাটি। ভবিষতে পত্রিকাটি আরও ভালো করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক রাজশাহীর আলোর সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান এবং সঞ্চালনায় ছিলেন রাজশাহীর আলোর সম্পাদকেরর মেয়ে আজিমা পারভিন টুকটুকি।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied