ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

গুলাবের পর আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘শাহিন’


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-১০-২০২১ সকাল ৯:৩৮

প্রাকৃতিক দুর্যোগ থেকে কিছুতেই যেন রেহাই মিলছে না। ঘূর্ণিঝড় গুলাবের রেশ কাটতে না কাটতেই এবার উত্তর আরব সাগরে উৎপত্তি হয়েছে আরেক ঘূর্ণিঝড় ‘শাহিন’। আগামী ১২ ঘণ্টার মধ্যেই আরও শক্তিশালী হবে এই ঘূর্ণিঝড়। আর এর প্রভাবে আগামী তিনদিন ভারতের সাত রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো ভারতীয় আবহাওয়া বিভাগ।

দেশটির আবহাওয়া অফিস সূত্রে খবর, গুলাব থেকেই সৃষ্ট হয়েছে শাহিনের। ইতিমধ্যেই ২৬ সেপ্চটেম্বর ওড়িশা ও অন্ধ্র প্রদেশ উপকূলে তাণ্ডব চালিয়েছে গুলাব। তিন জন মারাও গেছেন এই দুর্যোগে। 

আর তাই এবার ঘূর্ণিঝড় শাহিনের আগে সতর্কতা (রেইন এলার্ট) জারি করা হয়েছে ভারতের কেরল, কর্ণাটক, গুজরাট, তামিলনাড়ু, সিকিম, বিহার ও পশ্চিমবঙ্গে। আগামী তিন দিন শাহিনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হবে ঐ সাত রাজ্যে। 

শুক্রবার রাত থেকেই কিংবা শনিবার সকাল থেকেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে শাহিন। তারপর ক্রমশ উত্তর আরব সাগর থেকে পাকিস্তান হয়ে ইরান উপকূলের দিকে সরবে এই ঘূর্ণিঝড়টি।

এদিকে, দিল্লির আবহাওয়া ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড় শাহিনের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। 

অন্যদিকে বর্ষার বিদায়ে দেরি হওয়ায় অক্টোবরের শুরুতেও ভারতের কয়েকটি রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দেশটির হাওয়া অফিস জানিয়েছ, আগামী বুধবার নাগাদ পশ্চিম ভারত থেকে বিদায় নেবে বর্ষা। যদিও এ রাজ্য থেকে বর্ষার বিদায় নিতে খানিক দেরিই হবে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের সব জেলাতে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে। সূত্র- এনডিটিভি।

প্রীতি / প্রীতি

প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৯ ফুট লম্বা চুল নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রেনু

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান