ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তি পরীক্ষা ২০২৫-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে অর্থবৃত্তি ও সনদ প্রদান


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৩০-১-২০২৬ বিকাল ৫:৪৪

মুভমেন্ট ফর ফাংচুয়ালিটি কার্যক্রমের আওতায় আয়োজিত মাকসুদা আজিজ বৃত্তি পরীক্ষা ২০২৫ (ডিসেম্বর)-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে অর্থবৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৩০ জানুয়ারি ২০২৬)  দুপুর ২টা ৩০ মিনিট থেকে অংকুর কালচারাল সেন্টার, মাকসুদা আজিজ লাইব্রেরী (দ্বিতীয় তলা)-তে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের আয়োজন করে ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি, পৃষ্ঠপোষকতায় ছিল মাকসুদা লাইব্রেরী, ভূরুঙ্গামারী।
অনুষ্ঠানে ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি  ফখরুজ্জামান (জেড) এর সভাপতিত্বে  অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুনতাসির মামুন (মুন) এএসপি , ভূরুঙ্গামারী সার্কেল, মুভমেন্ট ফর পাংচুয়ালিটি এডিশনাল চিফ কোঅর্ডিনেটর, মাহফুজুল ইসলাম (কিরণ) , মুভমেন্ট ফর পাংচুয়ালিটির স্বপ্নদ্রষ্টা ডাঃ মিফতাউল ইসলাম(মিলন) সহ আরো অনেকে। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অভিভাবক, শিক্ষার্থী, সুধীজন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভাপতি বক্তব্যে তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের বৃত্তি কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও অর্থবৃত্তি তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, শিক্ষানুরাগী ও সুধীজনেরা অনুষ্ঠানে উপস্থিত থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানান। আয়োজকরা জানান, মাকসুদা আজিজ বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী করা এবং সময়ানুবর্তিতার চর্চা গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে এবং একটি সুন্দর ও অর্থবহ পরিবেশে সমাপ্ত হয়।

Aminur / Aminur

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার