ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় ফেরি চলাচলের উদ্বোধন 


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ৩০-১-২০২৬ রাত ৮:২৯
 স্বাধীনতার ৫৪ বছর পর মূল ভূখণ্ডের সঙ্গে  দ্বীপবাসীর যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে হাতিয়ার নলচিরা ঘাট থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত মেঘনা নদীর ১৭ কিলোমিটার নৌরুটে  চালু হয়েছে ফেরি চলাচল। ‌‌এতে করে সকল প্রকার যানবাহন সহ যাত্রী পারাপার সহজ হল।  অতি দ্রুত স্বপ্নের ফেরি চালু হয়েছে দেখে উচ্ছ্বসিত হাতিয়া দ্বীপ বাসী ।             শুক্রবার ৩০ জানুয়ারি বিকেলে হাতিয়ার নলচিরা নৌ ঘাটে ফেরি সার্ভিস উদ্বোধন করেন নৌ‌‌  মন্ত্রণালয়ের  সচিব ডঃ নূর নাহার চৌধুরী । এ সময় উপস্থিত ছিলেন ‌বি আই ডব্লিউটিএর চেয়ারম্যান সহ অন্যান্য কর্মকর্তাগণ। উল্লেখ্য একটি পৌরসভার ও এগারো টি ইউনিয়ন নিয়ে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া। পাঁচ লাখ অধ্যুষিত এই দ্বীপের তিন দিকে মেঘনা ও এক দিকে বঙ্গোপসাগর।  দ্বীপটিতে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ । উত্তাল ঢেউয়ের সাথে লড়াই করে নৌকা, ট্রলার, স্প্রিড বোট, সী ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে এই দ্বীপের লোক জন কে নদী পার হতে হয়। বর্ষায় ও বৈরী আবহাওয়ার কারণে অনেক সময় সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকে । ওই সময় জরুরি প্রয়োজনে চলাচল কারী যাত্রীরা ও মুমূর্ষু রোগীরা চরম ভোগান্তিতে পড়তে হয় । এতে করে অনেক রোগীকে মূল ভূখণ্ডে এনে চিকিৎসা করাতে না পেরে মৃত্যুর মুখে ধাবিত হতে দেখা গেছে । বর্ষায় দ্বীপ উপজেলায় পণ্য আমদানি রফতানি অনেকাংশে বন্ধ হয়ে পড়ে ।‌ এই নৌপথে ফেরি চলাচল শুরু হওয়ায় বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার সঙ্গে মূল ভূখণ্ডের মধ্যে একটি নিরাপদ নৌযোগাযোগ মাধ্যম তৈরি হল। এতে করে বাস, ট্রাক, প্রাইভেট কার,  মটর সাইকেল সহ সব ধরনের যানবাহন পারাপার সহজতর হল। যার ফলে অর্থনীতি, কৃষি, মৎস্য ,স্বাস্থ্য , ও পর্যটন খাতে নতুন গতি আসবে। 

আরমান / আরমান

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক