ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু ও শনাক্ত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-৬-২০২১ দুপুর ১০:৫

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ১২০০ বেশি। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা নেমে এসেছে ৩ লাখ ৯২ হাজারের ঘরে। যা আগের দিনের তুলনায় প্রায় ২৪ হাজার কম।

রোববার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার মানুষ। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৭ লাখ ৩৫ হাজার ৭৭৬ জনে।

এছাড়া, একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯২ হাজার ৭৬৭ জন। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৩৭ লাখ ৫ হাজার ২৪৯ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪২ লাখ ৩ হাজার ৭৫৯ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১২ হাজার ২০০ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৬৯ লাখ ৭ হাজার ৪২৫ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৭২ হাজার ৬২৯ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৮৮ লাখ ৮ হাজার ৩৭২ জন এবং মারা গেছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৮৪ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৭ হাজার ৬৮৩ জন, রাশিয়ায় ৫১ লাখ ১৭ হাজার ২৭৪ জন, যুক্তরাজ্যে ৪৫ লাখ ১১ হাজার ২৬৯ জন, ইতালিতে ৪২ লাখ ৩০ হাজার ১৫৩ জন, তুরস্কে ৫২ লাখ ৮২ হাজার ৫৯৪ জন, স্পেনে ৩৬ লাখ ৯৭ হাজার ৯৮৭ জন, জার্মানিতে ৩৭ লাখ ৬ হাজার ৯৩৪ জন এবং মেক্সিকোতে ২৪ লাখ ২৯ হাজার ৬৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ৯ হাজার ৯৭৩ জন, রাশিয়ায় এক লাখ ২৩ হাজার ৪৩৬ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৮৩৬ জন, ইতালিতে এক লাখ ২৬ হাজার ৪৭২ জন, তুরস্কে ৪৭ হাজার ৬৮ জন, স্পেনে ৮০ হাজার ১৯৬ জন, জার্মানিতে ৮৯ হাজার ৮২৫ জন এবং মেক্সিকোতে ২ লাখ ২৮ হাজার ৫৬৮ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

 

প্রীতি / প্রীতি

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের