ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১০০


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-৬-২০২১ দুপুর ১০:৬

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় ১০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

স্থানীয় সময় শনিবার মধ্যরাতে মালি ও নাইজার সীমান্তবর্তী সোলহান গ্রামে নারকীয় এই হত্যাযজ্ঞের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।

এদিকে বিসিসির খবরে নিহতের সংখ্যা ১০০ বলা হলেও ফ্রান্স টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে এই সংখ্যা ১৩৮ বলে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কিছু বুঝে ওঠার আগেই রাতের আধারে বন্দুকধারীরা গ্রামটিতে হামলা চালিয়ে গ্রামবাসীদের হত্যা করে, তারা ঘরবাড়ি ও বাজারও পুড়িয়ে দেয়। দেশটির সরকার হামলাকারীদের সন্ত্রাসী হিসেবে অভিহিত করলেও কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

হামলায় নিহতদের গণহারে মাটিচাপা দেয়া হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক এবং গণকবর থেকে আরও মরদেহ উদ্ধারের ফলে প্রাণহানি বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে প্রশাসন।

হামলার নিন্দা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট রোচে কাবো এক টুইট বার্তায় বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে আমাদের। অপরাধীদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী অনুসন্ধান চালাচ্ছে।

২০১৫ সালের পর সবচেয়ে ভয়াবহ এ হামলার ঘটনায় দেশটিতে তিন দিনের জাতীয় শোক চলছে।

প্রীতি / প্রীতি

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের