ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভূঞাপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচন

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান আব্দুল হালিমের সহধর্মিণী নার্গিস


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২-১০-২০২১ দুপুর ৪:৪২

চলমান সকল উন্নয়ন কাজের ধারা অব্যাহত ও মানুষের জনকল্যাণের স্বার্থে সেবামূলক কাজে নিয়োজিত রাখাসহ অসহায়দের পাশে থাকাই হচ্ছে আমার বড় চ্যালেঞ্জ। আমার স্বামী টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব থাকাকালীন অবস্থায় সব সময় এমনই করেছেন ও মানুষের কথা ভেবেছেন। তিনি মানুষের কাছে উপজেলার সকল সুযোগ-সুবিধা পৌঁছে দিয়েছেন। মানুষের সুখে-দুঃখে মানুষের পাশে থাকতে চেষ্টা করেছেন। মৃত্যুর মুহূর্ত পর্যন্ত তিনি গণমানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রত্যেয়ে নিজেকে উপজেলাবাসীর কাছে নির্বাচিত একজন জনপ্রতিনিধি হয়ে সকলের সঙ্গে কাজ করতে চাই।

কথাগুলো বলছিলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের দুবারের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. আব্দুল হালিম অ্যাডভোকেটের সহধর্মিণী মোছা. নার্গিস বেগম। তার স্বামী আব্দুল হালিমের মৃত্যুর পর ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এরমধ্যে ৯০ দিনের মধ্য অনুষ্ঠিত হবে উপ-নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনের তফসিলও ঘোষণা করেছে জেলা নির্বাচন কার্যালয়। এ নির্বাচনে এ উপজেলায় আওয়ামী লীগের ডজনখানেক প্রার্থী নিজ নিজ অবস্থান থেকে উপজেলার বিভিন্ন এলাকার পাড়া-মহল্লায় গণসংযোগ ও দোয়া প্রার্থনায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় এ উপ-নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন আব্দুল হালিম এডভোকেট সহধর্মিণী নার্গিস বেগম। এ লক্ষ্যে নার্গিস আক্তার বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে দোয়া কামনায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়া সকল আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগও করে যাচ্ছেন সে। নার্গিস বেগমের লোকমান ফকির ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, উপজেলা মহিলা লীগের সভাপতি, উপজেলা নারী কল্যাণ সংস্থা’র চেয়ারম্যানসহ বিভিন্ন সেবামূলক সংস্থা’র দায়িত্ব পালন করে আসছেন।

আব্দুল হালিমের সহধর্মিণী নার্গিস বেগম শুধু শিক্ষকতায় সামীবদ্ধ নয়। নার্গিস আক্তার রাজনৈতিক জীবনেও ছিলেন সক্রিয় নেত্রী। বঙ্গবন্ধু আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় কাজ করেছেন নারী কল্যাণে। রাত-দিন নিরলসভাবে কাজ করেছেন নারী সেবায়। বঙ্গবন্ধু হত্যা ও ২১ শে গ্রেনেড হামলার ঘটনায় প্রতিবাদ সব মিছিল, মিটিং বিক্ষোভ রাজপথের একজন বলিষ্ঠ নেত্রীত্ব প্রদান করেছেন এই নারী নেত্রী। তিনি তার মেধা ও মননশীলতায় উপজেলা মহিলা আওয়ামী লীগকে করে রেখেছেন একত্র। তাই তো তিনি এলাকায় সকলের কাছে একজন সফল নারী নেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছে।

উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সহকারী অধ্যাপক নার্গিস বেগমের নির্বাচনের বিষয়ে পাড়া-মহল্লায় চা-স্টল থেকে শুরু করে সব জায়গায় তাকে ঘিরেই আলোচনার সৃষ্টি হয়েছে। আলোচনায় ভোটাররা সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্দুল হালিমের জায়গা চেয়ারম্যান হিসেবে নার্গিসকে দেখতে চান সাধারণ ভোটাররা। ভোটারদের মতে, এ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদে ডজন খানেক প্রার্থী থাকলেও তাদের মধ্যে বেশি এগিয়ে রয়েছেন নার্গিস আক্তার। জনগণের দাবি এ উপ-নির্বাচনে মরহুম হালিম চেয়ারম্যান সহধর্মিণীকে নৌকা প্রতীকের মনোনয়ন দিলে তিনি উপজেলাবাসীকে নৌকা প্রতীক উপহার দিতে পারবেন।

উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সহকারী অধ্যাপক নার্গিস বেগম আরও জানান, আমার স্বামী উপজেলা পরিষদে দুই বার চেয়ারম্যান থাকা সময়ে মানুষের সেবামূলক কাজ ও সরকারের উন্নয়নমূলক কাজ করেছে। মানুষের খেদমত ও সরকারের উন্নয়নমূলক কাজ করার জন্য আসন্ন উপজেলা পরিষদের উপ-নির্বাচনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও চেয়ারম্যান পদে নির্বাচনী প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চলাচ্ছি। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিলে জনগণের সমর্থন ও তাদের ভোটে আল্লাহর রহমতে বিজয়ী হতে পারব। এ জন্য উপজেলার স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সকল স্তরের লোকজনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার