কেশবপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান ৭০ জন
যশোরের কেশবপুরে শনিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের আহ্বানে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশীরা হাজির হন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন- সংগঠনের সহ-সভাপতি শাহাদাৎ হোসেন, মনোয়র হোসেন, যুগ্ম-সাধারণ স¤পাদক ইয়ার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুল ইসলাম মুক্ত, দপ্তর সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।
এ সময় ১১ ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগের ৭০ জন চেয়ারম্যান প্রার্থী হওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। এরমধ্যে মঙ্গলকোট ইউনিয়ন থেকে সর্বোচ্চ ১৪ জন ও গৌরিঘোনা ইউনিয়ন থেকে সর্বনিম্ন ৩ জন রয়েছেন। এছাড়া অন্যান্য ইউনিয়ন থেকে ৫ থেকে ৮ জন পর্যন্ত প্রার্থী হতে চান। এরমধ্যে কেশবপুর ইউনিয়ন থেকে রেহেনা ফিরোজ নামে এক নারী চেয়ারম্যান প্রার্থী হওয়ার ইচ্ছা জানিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনোয়র হোসেন বলেন, ১১টি ইউনিয়ন থেকে ৭০ জন দলীয় প্রার্থী হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। তাদের নিয়ে দলীয় কার্যালয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন বলেন, যারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী তাদের বায়োডাটা জমা দিতে বলা হয়েছে।
এমএসএম / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান