ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ে দুই সাবেক এমপিসহ ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৪-২-২০২৬ দুপুর ৩:৪৬

ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ২০ জন প্রার্থীর মধ্যে ১৪ জনই তাঁদের জামানত হারিয়েছেন। জামানত খোয়ানো এসব প্রার্থীর তালিকায় সাবেক দুই সংসদ সদস্যও রয়েছেন। মূলত প্রদত্ত ভোটের ন্যূনতম আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাঁদের জামানত হিসেবে জমা দেওয়া ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে বাজেয়াপ্ত হয়েছে।
ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কার্যালয় থেকে পাওয়া প্রাথমিক বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, জেলার তিনটি আসনেই লড়াই হয়েছে মূলত বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে। এই দুই দলের প্রার্থী বাদে বাকিরা প্রয়োজনীয় সংখ্যক ভোট পেতে ব্যর্থ হয়েছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত ফেরত পেতে হলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের অন্তত ১২ দশমিক ৫ শতাংশ বা আট ভাগের এক ভাগ ভোট পেতে হয়।
ঠাকুরগাঁও-১ আসনে ২ লাখ ৩৮ হাজার ৮৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৭ ভোট। এই আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৯১ হাজার ৩৪১টি। নিয়ম অনুযায়ী জামানত রক্ষায় অন্তত ৪৮ হাজার ৯১৭টি ভোটের প্রয়োজন ছিল। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম মাত্র ৩ হাজার ৯৫১ ভোট পাওয়ায় তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

ঠাকুরগাঁও-২ আসনে সাতজন প্রার্থীর মধ্যে পাঁচজনই জামানত হারিয়েছেন। এই আসনে ১ লাখ ২১ হাজার ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আবদুস সালাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবদুল হাকিম পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৪০ হাজার ৪৯ জন এবং ভোট পড়েছে ২ লাখ ৪৮ হাজার ৩৮৮টি। জামানত ফেরত পেতে এখানে ৩১ হাজার ৪৮টির বেশি ভোটের প্রয়োজন ছিল। এই কোটা পূরণ করতে না পারায় জাতীয় পার্টির নূরুন নাহার বেগম (২,৮৭৬ ভোট), গণঅধিকার পরিষদের ফারুক হাসান (১,৮৪৩ ভোট), এবি পার্টির নাহিদ রানা (৪৫১ ভোট), ইসলামী আন্দোলনের রেজাউল করিম (৪৩৭ ভোট) এবং সিপিবির সাহাবউদ্দিন আহাম্মেদ (৩৮০ ভোট) তাঁদের জামানত হারিয়েছেন।
ঠাকুরগাঁও-৩ আসনে প্রার্থীদের জামানত হারানোর হার সবচেয়ে বেশি। এখানে ১০ জন প্রার্থীর মধ্যে ৮ জনই জামানত খুইয়েছেন। সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান ১ লাখ ৩২ হাজার ৭৯৭ ভোট পেয়ে এই আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মিজানুর রহমান পেয়েছেন ৯১ হাজার ৯৩৪ ভোট। ২ লাখ ৬২ হাজার ৬৬৮টি ভোট পড়া এই আসনে জামানত রক্ষায় প্রার্থীর প্রয়োজন ছিল অন্তত ৩২ হাজার ৮৩৩ ভোট। এই লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়ে জামানত হারিয়েছেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ (২৭,১৩৩ ভোট), সিপিবির প্রভাত সমীর শাহজাহান আলম (১,৫৪৮ ভোট) এবং ইসলামী আন্দোলনের আল আমিন (১,২৯৫ ভোট) সহ আরও পাঁচজন প্রার্থী।
ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ বলেন, নির্বাচনী আইন অনুযায়ী যেসব প্রার্থী নির্ধারিত সংখ্যক ভোট পেতে ব্যর্থ হয়েছেন, তাঁদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীদের জমা দেওয়া টাকা বিধি মোতাবেক রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি

প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ

শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল

পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম

সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলায় জড়িত সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোহনগঞ্জে সবজির বাজারে ১০০ টাকা কিছুই না

ভূরুঙ্গামারীতে উপজেলাপ্রকৌশলীর বিদায় ও নবযোগদান

বাউফলে বিদ্যুতের লোডশেডিং ও ভূতুড়ে বিলের প্রতিবাদে বিক্ষোভ, কর্তৃপক্ষের আশ্বাসে শান্ত পরিস্থিতি

চউক’এ বহাল অস্ত্র মামলায় অভিযুক্ত আলমগীর খান