ব্রাজিলে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
কোভিড-১৯ মোকাবেলায় ব্যর্থ হওয়াসহ বিভিন্ন কারণে ব্রাজিলের প্রেসিডেন্টের পদত্যাগ চান দেশটির সাধারণ জনগণ। এজন্য বড় শহর গুলিতে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ।
শনিবার ডাউনটাউন শহরের মধ্যদিয়ে মিছিল করেন আন্দোলনকারীরা। এসময় তারা বলেন কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে বর্তমান প্রেসিডেন্টের কোনও পদক্ষেপই কাজে দেয়নি।
সরকারের অদূরদর্শীতার কারণেই করোনাভাইরাসে প্রাণ গেছে ব্রাজিলের প্রায় ছয় লক্ষ মানুষের। যা দক্ষিণ আমেরিকার এই দেশটির অর্থনীতিতে ব্যপক প্রভাব ফেলেছে বলেও দাবি করেন বিক্ষোভকারীরা।
এসময় বিক্ষোভকারী জনতার সাথে সূর মেলান ব্রাজিলের ডেমোক্রেটিক লেবার পার্টির সভাপতি কার্লোস লুপি। তিনি বলেন, "প্রেসিডেন্ট বোলসোনারোর জায়গা এখন কারাগারে।"
দেশটির কমিউনিস্ট পার্টির একজন সদস্য বলেন, "কোভিডে এতো মানুষের মৃত্যুর পর আমরা আর থেমে থাকতে পারিনা। এখন সময় প্রতিবাদের।"
আন্দোলনকারীদের মিছিল এক পর্যায়ে দেশটির ঐতিহাসিক দ্বিতীয় বৃহত্তম শহর রিও পর্যন্ত বিস্তৃত হয়।
শিল্পী বন্ধুদের সাথে এই আন্দোলনে যোগ দিতে এসছিলেন রেনাতো বেজেরা ডি মেলো নামের আরেক নাগরিক। গায়ে হলুদ-সবুজ ব্রাজিলের পতাকা জড়িয়ে থাকা রেনাতো বলেন, "আমরা আমাদের দেশের বিশৃঙ্খল পরিস্থিতিকে অনুভব করছি তাই আন্দোলনে এসেছি।"
ব্রাজিলের ৫৮ শতাংশ মানুষ এখন প্রেসিডেন্ট বোলসোনারোর বিপক্ষে বলেও মন্তব্য করে আন্দোলনরত এই শিল্পী গোষ্ঠী।
৬৩ বছর বয়সী আরেক আন্দোলনকারী ক্ষোভের সাথে জানান, "প্রেসিডেন্ট রাইফেলের উপর কর কমিয়েছে কিন্তু মৌলিক চাহিদা খাবারে নয়। আমরা রাইফেল নয়, খাবার চাই।"
ব্রাজিলের ১৬০ টির বেশি শহরে চলছে এই বিক্ষোভ। দেশটিতে সাধারণ নির্বাচনের যখন আর বছর বাকি ঠিক তখনই এই আন্দোলনের শুরু। এবং আই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে বিরোধী দল ও ট্রেড ইউনিয়ন।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা