সুরভিতে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন
রাজধানীর ধানমন্ডিতে বিশিষ্ট সমাজসেবী সৈয়দ ইকবাল মান্দ বানু প্রতিষ্ঠিত সুরভি স্কুলে ১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার বাংলাদেশ ইনফ্রাসট্রাকচার ফাইনান্স ফান্ড লিমিটেড (BIFFL) এর সহযোগিতায় সুরভীতে অধ্যয়নরত সমাজের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয় ।
বাংলাদেশ ইনফ্রাসট্রাকচার ফাইনান্স ফান্ড লিমিটেড (BIFFL) এর প্রধান নির্বাহী এস এম আনিসুজ্জামান এবং সুরভি নির্বাহী পরিচালক মোঃ আবু তাহের অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীরদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করেন। এস এম আনিসুজ্জামান শিক্ষার্থীরদের নিয়মিত লেখাপড়া করার উপদেশ দেন।
অনুষ্ঠানে (BIFFL) এর অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। তাছাড়া সুরভি স্কুলের শিক্ষক ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সুরভি স্কুলের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
উল্লেখ্য, সুরভি একটি বিশ্বাস" এই বিশ্বাসকে সামনে রেখে ১৯৭৯ সালের ১লা ফেব্রুয়ারী বিশিষ্ঠ সমাজ সেবিকা সৈয়দা ইকবাল মান্দ বানু প্রতিষ্ঠা করেন সুরভি। তিনি তার নিজ বাসার কাজের মেয়ে শানু'কে নিয়ে সুরভি'র যাত্রা শুরু করেন। ওনার পৃষ্ঠপোষকতায় ছিলেন ওনারই স্বামী তৎকালিন নৌবাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান সাহেব। তাছাড়াও তাঁর পরিবারের অন্যান্য সদস্যগণও তাঁর এই মহৎ কাজে সহযোগিতা করে আসছেন।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা