ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বালাকার কর্মকর্তা রাশেদুল করিমকে কারণ দর্শানোর নোটিশ


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৯-২-২০২৬ দুপুর ৪:২

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর এক মহাব্যবস্থাপক (কার্গো)-মো: রাশেদুল করিমের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। প্রশাসন ও মানবসম্পদ বিভাগের তদন্ত শাখা থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এ নোটিশ প্রদান করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, অভিযুক্ত কর্মকর্তা দায়িত্ব পালনকালে মোছা: মৌসুমী আক্তার লিমা  নামে এক নারীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন এবং কাজী অফিসে বিবাহ সম্পন্ন করেন। অভিযোগে আরও বলা হয়, ওই নারী তার বর্তমান স্বামীকে ডিভোর্স প্রদান করেননি এবং তার পূর্ব স্বামী জীবিত থাকা সত্ত্বেও অভিযুক্ত কর্মকর্তা তাকে বিবাহ করেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে তিনি উভয়ের অভিভাবকের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রতিষ্ঠানের এক কর্মকর্তা ও ট্রেইনি কর্মকর্তাকে ঘটনাটি নিয়ে লিমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি প্রচারের জন্য নির্দেশ দেন—যা প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানানো হয়। এ প্রেক্ষিতে কর্মকর্তার বিরুদ্ধে বাংলাদেশ বিমান কর্পোরেশন কর্মচারী (চাকরি) প্রবিধানমালা, ১৯৭৯-এর ৪ ধারা অনুযায়ী অসদাচরণ ও শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে। নোটিশে বলা হয়, কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে পত্র প্রাপ্তির ৯৬ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। অন্যথায় বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চিঠিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (অতিরিক্ত দায়িত্ব) ড. শ্যামা সুলতানা। নোটিশের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী