আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির আলোচনা সভা ও দোয়া
রাজধানীর উত্তরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করেছে উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি। দিবসটি উপলক্ষে অমর একুশে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে সোসাইটির নেতৃবৃন্দ ও সদস্যরা সেক্টর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেক্টর অডিটোরিয়ামে অমর একুশে উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূঁইয়া। তিনি ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।
আলোচনা সভায় সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ জামান বলেন, “ভাষা আন্দোলন ছিল আমাদের আত্মপরিচয় ও অধিকার রক্ষার সংগ্রাম। ১৯৫২ সালের শহীদদের আত্মত্যাগের ফলেই আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। একুশ আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করতে।
তিনি আরও বলেন, “বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও ব্যবহার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক পরিমণ্ডলে মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন হতে হবে। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাতে হবে, যাতে তারা একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে উজ্জীবিত হয়।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূঁইয়া বলেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে, যা আমাদের জন্য গৌরবের। ভাষা শহীদদের আত্মত্যাগ শুধু একটি ভাষার স্বীকৃতির জন্য নয়, বরং ছিল জাতিসত্তার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম। তাই রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে বাংলা ভাষার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, “প্রযুক্তির এই যুগে বাংলা ভাষার বিকৃতি রোধ এবং শুদ্ধ ভাষা চর্চা অত্যন্ত জরুরি। আমরা যদি আমাদের মাতৃভাষাকে ভালোবাসি ও সঠিকভাবে ব্যবহার করি, তবেই ভাষা শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই ভাষা শহীদদের স্মরণে নীরবতা পালন করেন এবং একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন সোসাইটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, শিক্ষা ও স্বাস্থ্য সম্পাদক শাহাদাৎ হোসেন, দপ্তর সম্পাদক নাসরিন আক্তার, অর্থ সম্পাদক সাইফুল্লাহ সৃজন, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আজমল হোসেন মালদার, মহিলা বিষয়ক সম্পাদিকা শিউলি আক্তারসহ সোসাইটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সার্বিক কর্মসূচিতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
Aminur / Aminur
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা