তারেক রহমানকে অভিনন্দন জানালেন ফয়সল চৌধুরী এমএসপি
লথিয়ান অঞ্চলের সদস্য, স্কটিশ পার্লামেন্ট এবং স্কটিশ পার্লামেন্টের বাংলাদেশ বিষয়ক ক্রস-পার্টি গ্রুপ (CPG)-এর আহ্বায়ক ফয়সল চৌধুরী এমএসপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নির্বাচনে প্রাপ্ত দৃঢ় জনসমর্থনের ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের শক্তিশালীকরণ এবং সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর অগ্রগতি সাধিত হবে বলে তিনি আশাবাদী।
তিনি উল্লেখ করেন যে, বর্তমান জটিল বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর মতে, নতুন সরকারের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও সম্প্রসারণ করবে, বিনিয়োগ আকর্ষণ করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতায় ইতিবাচক ভূমিকা রাখবে।
ফয়সল চৌধুরী এমএসপি ২০২১ সালে স্কটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশি-জন্ম সদস্য এবং যুক্তরাজ্যের প্রথম ব্রিটিশ-বাংলাদেশি পুরুষ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি স্কটল্যান্ড ও যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছেন এবং বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি উদযাপনে বিভিন্ন সংসদীয় উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করছেন।
২০২২ সালে তাঁর উদ্যোগে স্কটিশ পার্লামেন্টে বাংলাদেশ বিষয়ক ক্রস-পার্টি গ্রুপ (CPG) প্রতিষ্ঠিত হয়। এই গ্রুপের লক্ষ্য স্কটল্যান্ড ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক, সামাজিক, একাডেমিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত জনগোষ্ঠীর স্বার্থ তুলে ধরা।
বিবৃতির শেষে তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল ও ফলপ্রসূ দায়িত্বকাল কামনা করেন এবং স্কটল্যান্ড ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।
Aminur / Aminur
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার