দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তি: ঋণ পুনঃতফসিলে নতুন সুবিধা
দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আর্থিক চাপ কমাতে বিশেষ নীতিগত সহায়তা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬: জারি করা এক নির্দেশনায় দেশের সকল তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে ডাউন পেমেন্টের নির্ধারিত অর্থের অর্ধেক তাৎক্ষণিক পরিশোধ করলেই বাকি অর্ধেক ছয় মাসের মধ্যে পরিশোধের সুযোগ দেওয়া হবে। এতে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা তাৎক্ষণিক আর্থিক চাপ থেকে কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এছাড়া, বিশেষ পরিস্থিতিতে ব্যাংকগুলো অতিরিক্ত তিন মাস পর্যন্ত সময় বাড়াতে পারবে। সুদ মওকুফের বিষয়েও পরিচালনা পর্ষদকে বিদ্যমান নীতিমালার আওতায় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ দুর্যোগ-পরবর্তী সময়ে ব্যবসা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের কার্যক্রম সচল রাখতে সহায়ক হবে।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার
অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী
Link Copied