ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্গো শাখায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে লিখিত প্রতিবেদন


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ২২-২-২০২৬ রাত ১১:৩৩
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো শাখার এক সহকারী ব্যবস্থাপকের বিরুদ্ধে অনিয়ম, চাঁদাবাজি, রোস্টার বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ তুলে মহাব্যবস্থাপক (কার্গো), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন কার্গো বিভাগের একদল কর্মকর্তা-কর্মচারী।
 গত ১৪ ফেব্রুয়ারী ২০২৬ সালে অভিযোগপত্রে সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) মোঃ মইনউদ্দিন (পি-৩৬৭৩৯)-এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, ঘুষ আদায়, রোস্টার বাণিজ্য এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, তিনি সি অ্যান্ড এফ এজেন্ট, রপ্তানি পণ্যের ফরওয়ার্ডার, কার্গো হেলপার ও কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করতেন। দাবিকৃত অর্থ প্রদান না করলে বদলি, চাকরিচ্যুত বা অন্যান্য প্রশাসনিক হয়রানির হুমকি দেওয়া হতো বলেও উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীরা দাবি করেন, অতীতে অনিয়ম ও অসদাচরণের অভিযোগে তাকে ২০০৭ সালে চাকরিচ্যুত করা হলেও পরবর্তীতে ২০১২ সালে পুনরায় কার্গো শাখায় যোগদান করেন। গত প্রায় এক যুগে তিনি বিভিন্ন অপকর্ম, রোস্টার নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারের মাধ্যমে একটি প্রভাবশালী চক্র গড়ে তুলেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, সাম্প্রতিক এক বছরে তিনি একাধিক গুরুত্বপূর্ণ সেকশনে নিয়ম বহির্ভূতভাবে বারবার দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নির্দিষ্ট কয়েকজন কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে রোস্টার নিয়ন্ত্রণ ও পদোন্নতি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের অভিযোগও তোলা হয়েছে।
গত ডিসেম্বর ২০২৫ সালের একটি নির্দিষ্ট ডিউটির সময় কার্গো সংক্রান্ত কাগজপত্রে অনিয়ম, ভুয়া এক্সিট নম্বর প্রদান এবং সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগও উত্থাপন করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছে।
অভিযোগকারীরা বলেন, এসব কর্মকাণ্ডের ফলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং সৎ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারীরা হয়রানির শিকার হচ্ছেন। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
 
এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। 
 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে নানান অযুহাতে কাল ক্ষেপণের কথা উল্লেখ করছেন উক্ত  প্রতিবেদক।

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী