বাউফলে মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের মতবিনিময় সভা
পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীর মা ইলিশ রক্ষায় (৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত) দক্ষিণাঞ্চলের বৃহত্তম বাজার কালাইয়া বন্দরে মতবিনিময় সভা করেছেন বরিশাল রেঞ্জের নৌ পুলিশ। গতকাল রবিবার বেলা সারে ১১ টার দিকে কালাইয়া নৌ পুলিশের নতুন ভবনে কালাইয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশ বরিশাল রেঞ্জের পুলিশ সুপার মো. কফিল উদ্দিন।
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গিয়াস উদ্দিনের সঞ্চালণায় মতবিনিময় সভায় জেলে, আরৎদার, মৎস্য ব্যাবসায়ী ও জনপ্রতিনিধিগণ বক্তব্য রাখেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাউফল উপজেলা শাখার সভাপতি বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র পাল, কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাই, ইউপি সদস্য মো. কামাল হোসেন প্রমূখ।
প্রধান অতিথি পুলিশ সুপার মো. কফিল উদ্দিন জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় জেলে, আরৎদার, সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান। মতবিনিময় সভায় জেলে, আরৎদার, মৎস্য ব্যাবসায়ী, গ্রাম পুলিশ, সাংবাদিক এবং জনপ্রতিনিধিসহ কালাইয়া, নাজিরপুর ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা