দুর্গাপূজায় নিরাপত্তা বিষয়ে সভা ও যাদুঘর'কে বিষ্ণমূর্তি হস্তান্তর
আসন্ন শারদীয় দুর্গাপূজা'২১ উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা ও বরেন্দ্র যাদুঘরে দুইটি বিষ্ণমূর্তি হস্তান্তর করেছে রাজশাহী জেলা পুলিশ।
রবিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে আসন্ন শারদীয় দুর্গাপূজা'২১ উদযাপন উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী তপন কুমার সেন, রাজশাহী জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী অম্বর কুমার সরকার, রাজশাহী জেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি কাঞ্চন রায় চৌধুরী ও রাজশাহী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি শ্রী অশিত কুমার ঘোষ। এ সময় জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা ও পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি-সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবকে কিভাবে আরো বেশি সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদযাপন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মতামত প্রদান করেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আমাদের দেশে শারদীয় দুর্গাপূজা উৎসব পালিত হয়ে থাকে। রাজশাহীতে বিগত সময়ের মত এ বছরও সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপন নিশ্চিত করণে জেলা পুলিশে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভা শুরু হওয়ার আগে সকাল ১০.১৫ টায় রাজশাহীর বাগমারা থানার নরদাশ ইউনিয়নে একটি পুকুর খননের সময় পরিত্যক্ত অবস্থায় প্রাপ্ত দুইটি কালো রঙের বিষ্ণমূর্তি বরেন্দ্র যাদুঘর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার। বিষ্ণমূর্তি দুইটির ওজন যথাক্রমে ৮৬ কেজি ও ৪৪ কেজি।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied