ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

তজুমদ্দিনে নিরাপত্তাহীন প্রতিবন্ধী পরিবার


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৩-১০-২০২১ বিকাল ৬:৩০
ভোলার তজুমদ্দিনে প্রতিবন্ধী কিশোরী মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। বিচার চেয়ে থানায় অভিযোগ দেয়ায় পুনরায় মারপিট ও বসতঘরে হামলা চালায় প্রতিপক্ষরা। আদালতে একে একে ৩টি অভিযোগ দিয়ে হয়রানি করছে প্রতিবন্ধী পরিবারকে।
 
থানায় অভিযোগ ও সরেজমিন এলাকায় গিয়ে জানা গেছে, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দাইয়ার পাড় গ্রামের হানিফ চৌকিদার বাড়ির দিনমজুর নুরনবী ওরফে নবুর প্রতিবন্ধী যুবতী মেয়ে শারমিনকে (১৬) উত্ত্যক্ত করত একই বাড়ির মৃত ইউনুছের বিবাহিত ছেলে আলাউদ্দিন। 
 
প্রতিবন্ধী শারমিনের মা নুরনাহার জানান, পুকুরে গোগল বা থালাবাটি ধোয়ার সময় আলাউদ্দিন আমার মেয়েকে টাকার লোভ দেখিয়ে খারাপ কাজ করতে চায়। আসা-যাওয়ার সময় একা পেয়ে জড়িয়ে ধরে গায়ে হাত দেয়। তার অভিভাবকদের জানালে আমাদের ঘরে এসে মারপিট করে। এ ঘটনায়  আমরা গত ০১/১২/২০২০ তারিখে থানায় লিখিত অভিযোগ দেই। এতে ডাকাতি মামলার আসামি আলাউদ্দিন, তার মা সুফিয়া, স্ত্রী নিলুফা আমাদের বসতঘরে হামলা করে। এ ঘটনার বিচার পাইনি।
 
প্রতিবন্ধী শারমিনের দাদা রতন মিয়া জানান, আলাউদ্দিনরা থানায় মিথ্যা মামলা দিতে না পেরে আদালতে একে একে ৩টি অভিযোগ দিয়ে হয়রানি করছে। তাদের একটি অভিযোগ থানা তদন্ত করছে, আরেকটি ০৭/১০/২০২১ তারিখে কোর্টে ৬ জনকে হাজির হতে নোটিস এসেছে। অপর একটি উপজেলা সমাজসেবা অফিসার তদন্ত করছে। আমরা এই মিথ্যা হয়রানির বিচার চাই।
 
এ বিষয়ে জানতে আলাউদ্দিনের বাসায় গেলে তার মা সুফিয়া বেগম জানান, আগে তারা মামলা দিয়েছে, এখন আমরাও দিয়েছি।
 
থানা অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক জানান, শুনেছি পুরানো বিষয় নিয়ে প্রতিপক্ষ আদালতে অভিযোগ দিয়েছে। প্রতিবন্ধী পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন