ত্রিশালে ডিসেন্ট ’র আয়োজনে সাংবাদিকদের জন্য ফ্যাক্ট চেকিং কর্মশালা
সাংবাদিকদের তথ্য যাচাই এবং ভুয়া তথ্য প্রতিরোধে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (ডিসেন্ট) ত্রিশালে ফেক্ট চেকিং বিষয়ে দিনব্যাপী ফ্যাক্ট-চেকিং কর্মশালার আয়োজন করে। ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই কর্মশালাটি সিজিএস-এর ভালুকা, ত্রিশাল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ প্রদান করেন দ্যা ডিসেন্ট এর সম্পাদক ও এএফপি বাংলাদেশের সাবেক ফ্যাক্ট-চেকিং সম্পাদক কদরুদ্দিন শিশির। তিনি বলেন, বর্তমান সময়ে ভুল তথ্য সমাজে বিভ্রান্তি ছড়ানোর একটি প্রধান উৎসে পরিণতহয়েছে। এমন প্রেক্ষাপটে সাংবাদিকদের জন্য সঠিক তথ্য যাচাইয়ের সক্ষমতা গড়ে তোলা শুধু প্রয়োজনীয় নয়, বরং অপরিহার্য। সিজিএস যে দেশব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা একটি বাস্তব ও প্রয়োজনীয় উদ্যোগ।
কর্মশালায় অংশগ্রহণকারীদের ডিজিটাল ভেরিফিকেশন টুলস, সোশ্যাল মিডিয়া বিশ্লেষণ, ওপেন সোর্স অনুসন্ধান কৌশলসহ তথ্য যাচাইয়ের বিভিন্ন আধুনিক পদ্ধতি শেখানো হয়। কর্মশালায় বক্তব্য রাখেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, বর্তমান সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান,
ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সুমন প্রমুখ।
নারী সাংবাদিক জান্নাতি বেগম জানান, ‘নারীদের বিরুদ্ধে অনলাইনে হয়রানি বেড়ে যাওয়ায়, তথ্য যাচাই এখন আমাদের জন্য নিরাপত্তার অংশ। এই কর্মশালাটি অত্যন্ত সময়োপযোগী ও প্রাসঙ্গিক।’সাংবাদিক মামুনুর রশিদ বলেন, ‘এমন প্রশিক্ষণ নিয়মিতভাবে হওয়া উচিত। ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে রিপোর্টিং আরও দায়িত্বশীল হবে।’
Aminur / Aminur
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী