বারহাট্টায় ভয়াবহ আগুনে ৭ দোকান পুড়ে ছাই, প্রায় ২৩ লাখ টাকা ক্ষতি
নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের হাজিগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।দ। ৬ মার্চ শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ৬ মার্চ দিবাগত রাত ১১ টার দিকে হাজিগঞ্জ বাজারে আগুন লাগার খবর পান। খবর পেয়ে বারহাট্টা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সেখানে সাত দোকানের মালামাল এবং ঘরসহ আনুমানিক ২৩ লক্ষ টাকার মত ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে সোলাইমানের চা ও মনোহারী দোকান, রুহুল আমিনের হোমিও দোকান,শাহজাহানের মনোহরী দোকান, শ্যামল রবি দাসের সেলুন, সরল ওষুধের দোকান, দুলালের ঔষধের দোকান, নিজাম উদ্দিনের হার্ডওয়্যারের দোকান।
স্থানীয়রা জানান, বাজার এলাকায় আগুন ছড়িয়ে পড়লে আশপাশের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।
আসমা ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান জানান প্রশাসক হিসাবে হাজীগঞ্জ বাজারে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত ব্যাক্তি বর্গকে উপজেলা প্রশাসনের মাধ্যমে নির্দিষ্ট ফরমে জেলা প্রশাসক বরাবর আবেদন করতে বলা হয়েছে। তারা আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হবে।তিনি আরো জানান আগুনে ক্ষতিগ্রস্তদের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে বিস্তারিত অবগত করা হয়েছে।
Aminur / Aminur
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে