মুরাদনগরে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
পবিত্র রমজান মাস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দাতব্য সংস্থা খলিফা ফাউন্ডেশন (UAE AID)-এর উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ মার্চ) বেলা ১১টায় উপজেলার জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মাদরাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। রমজান মাসে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয় বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা ও প্রযুক্তি সমিতির চেয়ারম্যান মো. এনামুল হক খন্দকার এবং জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, আলেম-ওলামা, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ আরেফিন বলেন, পবিত্র রমজান মাস মানবতা, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। এই মাসে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মুরাদনগরের মানুষের জন্য খলিফা ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরেই বিশ্বের বিভিন্ন দেশে মানবিক সহায়তা দিয়ে আসছে। মুরাদনগরের মানুষের জন্য এই সহযোগিতা সেই মানবিকতারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সমাজের বিত্তবান ও দাতব্য সংস্থাগুলো এগিয়ে এলে দরিদ্র মানুষের দুঃখ-কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। তারা এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
আয়োজকরা জানান, বিতরণকৃত প্রতিটি খাদ্যসামগ্রীর প্যাকেটে চাল, ডাল, সয়াবিন তেল, চিনি, খেজুরসহ প্রায় ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য রয়েছে, যা একটি পরিবারের কয়েকদিনের খাদ্য চাহিদা পূরণে সহায়ক হবে।
খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, রমজান মাসে এই সহায়তা তাদের জন্য অনেক উপকারে আসবে। এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করবে বলেও তারা মনে করেন।
এমএসএম / এমএসএম
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত
সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক
তিস্তার পানি কমে বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচে
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
Link Copied