ঢাকা শনিবার, ৭ মার্চ, ২০২৬

শ্রীমঙ্গলের ভুড়ভুড়িয়া চা বাগানে বর্ণাঢ্য আয়োজনে ফাগুয়া উৎসব উদযাপন


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ৭-৩-২০২৬ বিকাল ৫:৪০
প্রাচীন ঐতিহ্য ও লোকসংস্কৃতির ধারক ‘ফাগুয়া উৎসব’ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৪৩২ বঙ্গাব্দে উদযাপিত হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুড়ভুড়িয়া চা বাগানে গতকাল শুক্রবার আয়োজিত এই উৎসবকে ঘিরে দিনব্যাপী নানা সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী আয়োজনের মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। রঙ, আনন্দ, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলায় স্থানীয় শিল্পী, সংস্কৃতিপ্রেমী মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শুরুতে আগত সম্মানিত অতিথিদের ফুল দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেন আয়োজকরা। পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। এতে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী কাঠিনাচ, ঝুমুর নাচ, নৃত্য পরিবেশনা, গান, হলি খেলা এবং গ্রামীণ ঐতিহ্যের অন্যতম আকর্ষণ হাঁড়িভাঙা প্রতিযোগিতা। এসব আয়োজনে উৎসবস্থলে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
অনুষ্ঠানের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য হাজী মো. মুজিবুর রহমান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ইয়াকুব আলী, বিডিনিউজ ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা, চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, ছাত্রদল নেতা বসন্ত গোয়ালা এবং প্রথম আলোর শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদারসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন বাঁধন আচার্য্য, সঞ্চিতা মল্লিক, কোহিনুর আক্তার কলিসহ অন্যান্য শিল্পীরা। সংগীত পরিবেশনায় বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন শ্রীমঙ্গলের সোনামধ্য এলাকার কিবোর্ডিস্ট পান্না কর, অক্টোপ্যাডে পঙ্কজ চৌধুরী এবং গিটারে সঙ্গ দেন বিলকিছ বেল। তাঁদের সুর ও সংগীতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
এদিকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোলপূর্ণিমা উপলক্ষে গত শুক্রবার শ্রীমঙ্গল শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দোল উৎসব উদযাপিত হয়। শহরের সবুজবাগ আবাসিক এলাকায় ‘সবুজবাগ দোল পূজা উদযাপন পরিষদ’-এর আয়োজনে রঙভর্তি কলস ভাঙার মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন চা বাগানেও চা-জনগোষ্ঠীর মানুষ ‘ফাগুয়া’ নামে এ উৎসব উদযাপন করেন।
সবুজবাগ ও ভাড়াউড়া চা বাগান এলাকায় গিয়ে দেখা যায়, সকাল থেকেই উৎসব প্রাঙ্গণে মানুষের আগমন শুরু হয় এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকসমাগম বাড়তে থাকে। উৎসবকে ঘিরে বসে নানা দোকান। সেখানে বিভিন্ন রঙের আবির ও উৎসব সামগ্রী বিক্রি করতে দেখা যায়। উৎসবে হাজারো সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। তারা নেচে-গেয়ে আনন্দ উপভোগ করেন এবং একে অপরকে রঙ মাখিয়ে শুভেচ্ছা জানান।
লাল, নীল, সবুজ, বেগুনি, হলুদ ও গোলাপি রঙে রঙিন হয়ে ওঠে শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে বয়স্করাও। দিনব্যাপী এ উৎসবে রঙ খেলার পাশাপাশি নগর সংকীর্তন, ধামাইল, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সাজসজ্জায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গৌতম রবিদাস ও প্রদীপ রিকিয়াশন। সাউন্ড সিস্টেম পরিচালনায় দায়িত্ব পালন করেন নারায়ণ পাশি, সঞ্জিত চাষা, মিঠুন চাষা ও রুপন দাশ। পুরো অনুষ্ঠানটি সাবলীল ও প্রাণবন্তভাবে উপস্থাপনা করেন রিপন মৃর্ধা ও রাজেশ ভৌমিক।
উৎসবটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করে বাগান পঞ্চায়েত কমিটি। আয়োজক রাজেশ ভৌমিক জানান, ফাগুয়া উৎসব একটি প্রাচীন ঐতিহ্যবাহী উৎসব, যা দীর্ঘদিন ধরে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে প্রতিবছর উদযাপিত হয়ে আসছে। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় এ উৎসব প্রতি বছর আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠছে।
তিনি আরও জানান, অনুষ্ঠান সফল করতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতেও এই ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব আরও বৃহৎ পরিসরে উদযাপিত হবে এবং সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক ঐক্যের বার্তা ছড়িয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

এমএসএম / এমএসএম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

ধামইরহাটে ১৪৪ ধারা ভঙ্গ করে কৃষকের সরিষা কেটে নিল প্রতিপক্ষ

জেএসএস’র গুলিতে খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য নিহত

আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি

মান্দায় রফিকুল হত্যা মামলা নিয়ে পুলিশের তেলেসমাতি

কোনাবাড়ী উলামা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

উলিপুরে হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বারহাট্টা রামকৃষ্ণ সেবাশ্রমের কার্যকরী কমিটি গঠিত

কুতুবদিয়ার দুই প্রধান বাজার চলতি সনে ৯৯ লাখ টাকায় ইজারা

দিঘলিয়া বাজারে সরকারি দোকান ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

কালিয়ায় আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ডিউটি প্রদানের অভিযোগ

বরগুনায় গাজা চাষী গ্রেফতার

চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার